এম.এস.আই শরীফ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে "বাংলাদেশর ক্যান্সার শিক্ষা এবং সচেতনতা" কর্মসূচীর আওতায় মহিলাদের মধ্যে ক্যান্সার বিস্তার ও প্রতিরোধ বিষয়ক সেমিনার আয়োজনের জন্য সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয় ভোলাহাট মনোনিত হওয়ায় সে লক্ষ্যে পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এণ্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় স্থানীয় মহিলা-পুরুষদের নিয়ে ক্যানসার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাইসিন গ্রুপের সহযোগিতায় ও সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাইসিন গ্রুপের পরিচালক রেজওয়ানুর রহমান, ডাইসিন গ্রুপের জিএম-ওয়্যার হাউজ আবুল কালাম আজাদ, প্রফেসর ডাঃ মুশতাক ইবনে আইয়ুব- ডিফিল ইন অনকোলজী, প্রফেসর ডাঃ মোঃ সাবিনা ইয়াসমিন-ডিপার্টম্যান্ট অফ জিনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বায়োটেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, ডাঃ কানিজ ফাতিমা ও ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ এবং ক্যানসার সচেতনতা বিষয়ে ডাক্তার ও অতিথিগণ উপস্থিত ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড