জীবন চৌধুরী:
ভোলার মনপুরায় রান্না করা দেড় কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে বনাবিভাগ।
সোমবার রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোড়ালিয়া বিট কর্মকর্তা শোয়েবুর রহমানের নের্তৃত্বে বনপ্রহরী আব্বাস আলী ও বাবুল হক অভিযান চালায়। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট সংলগ্ন হরিদাসের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা অবস্থায় দেড় কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করে।
পরে আটককৃত যুবককে মঙ্গলবার সকাল ১১ টায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা দায়ের করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরন করে বনবিভাগ। আটককৃত যুবক হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ রহমানপুর গ্রামে ৯ ওয়ার্ডের বাসিন্দা হরিদাসের ছেলে প্রাণজল দাস (২৮)।
উপজেলার কোড়ালিয়া বিট কর্মকর্তা শোয়েবুর রহমান জানান, সোবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিদাসের বাড়িতে অভিযান পরিচালনা করে রান্না করা অবস্থায় দেড় কেজি হরিণের মাংসসহ প্রাণজলকে আটক করা হয়। আটককৃত যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আরোও ৫ জন জড়িত বলেও তিনি জানান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড