অনলাইন ডেস্ক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তাঁর এই সফর বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কেরই বহিঃপ্রকাশ।
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দাশো শেরিং তোবগে আজ বিকেলে ঢাকায় বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ মঙ্গলবার সকালে ভুটান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বের প্রতিফলন।
ভুটান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
এই সফরকে ঢাকা ও থিম্পুর মধ্যকার ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড