অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমানের বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমি মৃত্যুকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষ।
তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।
জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা তিনি আমি বলেননি উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।
এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইব।
বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে এই আইনজীবী বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড