ময়মনসিংহ নগরীতে ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, গণমাধ্যমের করণীয় শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নগরীর পরিস্থিতি তুলে ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ চলমান রয়েছে বলে জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো, রুকুনোজ্জামান রোকন।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের চিকিৎসা উপকমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের চিকিৎসা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।
এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে মসিক প্রশাসক বলেন, ডেঙ্গুর খবরে ‘রেডজোন’ শব্দটির ব্যবহার পাঠক সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। আশা করবো গণমাধ্যম কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রাখবে।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি বস্তিবাসী এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। অনেকের ঘরে এখন মশার কয়েল জ্বালানো হয় না। আমি দায়িত্ব নেয়ার পর বস্তিবাসীর দুর্দশা লাগবে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। এজন্য প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো হচ্ছে।
জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে নগরীতে আর কোন নতুন বাড়ি নির্মাণের অনুমতি দেয়া হবে না। নতুন বাড়ি করতে হলে অবশ্যই পানি নিস্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
সভায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান।
তিনি বলেন, বয়স্ক, গর্ভবতী, কিডনি, ডায়াবেটিস রোগীর জন্য ডেঙ্গুর ঝুঁকি বেশি। কেউ ডেঙ্গু আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এজন্য সচেতনতা সবার জন্য অতিব জরুরি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম ও প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা।
মতবিনিময় সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা বলেন, ডেঙ্গু স্বমূলে নির্মূল করা যাবে না। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়। এজন্য নিজেদের উদ্যোগী হতে হবে। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড