মাগুরায় দু’পক্ষের গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার শেষ রাতে পৌর এলাকার বরুনাতৈল এলাকার একটি মাঠে এই গোলাগুলির ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলেন— লাবলু (৪০) ও দাউদ (৩৮)। লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী এবং দাউদের বাড়ি একই জেলার বোয়ালমারীতে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ বলছে, রাত দেড় টার দিকে ডাকাত দলের দুই পক্ষের মধ্যে গোলগুলির খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাভলু ও দাউদের লাশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা, চারটি রামদা ও ছ্যানদা উদ্ধার করে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি সাইদুর রহমান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড