খেলাধুলা ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। হয়ত এটিই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।
ইংল্যান্ড সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার মনে করেন, রোহিত এবং কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, শুবমানের নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত কেমন পারফর্ম করেন, তা দেখাও আগ্রহের বিষয় হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার টিকিট। বাকি আছে মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের সব টিকিট ইতিমধ্যেই শেষ, পার্থেও অবশিষ্ট সামান্য কিছু টিকিট।
বিশ্বকাপের পরিকল্পনায় যেহেতু রোহিত ও কোহলি থাকার সম্ভাবনা কম। তাই এই অস্ট্রেলিয়া সফরই হয়তো হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। বিষয়টি এখনও গুঞ্জন বা কথার কথা। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত রোহিত-কোহলি বা ভারতের ক্রিকেট বোর্ড— কেউই নেয়নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড