প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০১৮, ৭:৫৮ এ.এম
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত জাতীয়করণের দাবিতে সাতক্ষীরার তালা উপজেলা জাতীয়করণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারি/কর্মকর্তা কর্মচারী অনুরূপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না।
সরকারি-বেসরকারি সকল পর্যায়ে চাকরিজীবীদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত ওই একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই এই সকল দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির আহ্বায়ক আনন্দ মোহন হালদার ও যুগ্ম-আহবায়ক মুকুন্দ কুমার রায়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড