মানুষ প্লেনে উঠতে পারে না। আর আমরা কিন্তু প্লেনে করে পিয়াজ নিয়ে আসছি। কার্গো প্লেনে পিয়াজের চালান আসা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই পিয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, পিয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি করা পিয়াজ কোনোভাবেই ১২০ টাকার বেশি হবে না।
ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ীরাই কারসাজি করে পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কার্গো বিমানে করে পিয়াজ আসবে।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড