খেলাধুলা ডেস্ক: দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের ৩৪৫ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ২৫৭ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চমৎকার পারফর্মেন্স উপহার দিয়ে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বের ভার পেয়েছিলেন নুরুল হাসান সোহান। ক্লাবের ফর্মটা যেন টেনে নিয়ে এসেছেন দেশের জার্সিতে। পেয়েছেন দুরন্ত সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁয়েছেন আরেক উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও।
সিলেটে টস হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাঈম ও এনামুল হক বিজয়। ৩৯ রান করে বিজয় ও ব্যক্তিগত ৪০ রানে আউট হন নাঈম শেখ। এরপর ২২৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন মাহিদুল অঙ্কন ও নুরুল হাসান সোহান। দুজনই পান সেঞ্চুরির দেখা। সোহানের ব্যাট থেকে আসে ১১২ রান। আর ১০৫ রান করে আউট হন অঙ্কন। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।
জবাবে কিউইদের উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। কার্টিসকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙ্গেন মোসাদ্দেক। এরপর কার্টারকে নিয়ে গড়া ৪৭ রানের জুটির পথে কাঁটা হয়ে দাঁড়ান শামীম হোসেন পাটোয়ারি। এরপর ১৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকলে ৪১ বল বাকি থাকতেই ২৫৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে তিন উইকেট ঝুলিতে পোড়েন মোসাদ্দেক হোসেন। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারি।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচেও ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ ‘এ’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড