মুন্সীগঞ্জ: সদরের পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হাত কুড়াল, চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি উদ্ধার করা হয়। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ৫ জন হলো- লিমন (২৪), সীমান্ত (১৭), রুকশাৎ (১৯), ফারদ্দিন (১৬), ইমন (১৬)। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, সদরের দূর্গাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা কালে গ্রেপ্তারকৃতরা পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয় এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড