আলমাস হোসেনঃ 'পুলিশ নারী কল্যাণ সমিতি'র পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্সে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ার মূল কারিগর, ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও পুলিশ নারী কল্যাণ সমিতির ঢাকা জেলার সভানেত্রী মিসেস রোকেয়া খাতুন।
এবার তিনি পুলিশ সদস্যদের সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগীতার আয়োজন করে আরেকটি চমৎকার সুকৌশলী কাজের শুভ সূচনা করেছেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ রোকেয়া খাতুন বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে সমাজের ভালো ভালো কাজ ও মেধা বিকাশের লক্ষে নিজেকে নিয়োজিত করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়ের সহধর্মিনী মিসেস রোকেয়া খাতুন দেশের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় ঢাকা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ জুলাই) 'পুলিশ নারী কল্যাণ সমিতি'র উদ্যোগে ২০১৬, ২০১৭, ২০১৮ সনের পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড