ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, একই উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের মৃত খলিল মুন্সির ছেলে ইমরান মুন্সির সাথে ঐ মাদ্রাসার ছাত্রীর বিয়ের দিন আজ সোমবার দুপুরে ধার্য ছিল। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়েটির বয়স ১৭ বছর। নাবালিকা মেয়ের বিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে অভিযান চালায়।
এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন মেয়ের মা। এ খবর ছড়িয়ে পড়লে বর পক্ষ আর কনের বাড়িতে আসেনি। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড