রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে রাসেল মোল্লাকে আটক করেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানান, নিহত রাবেয়া মল্লিকের প্রথমপক্ষের সন্তান রাসেল মোল্লা। ওই পক্ষের আরও ৩টি কন্যা সন্তান রয়েছে। তারা বিবাহিত। তাদের বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে রাবেয়া মল্লিকের হারুন আর রশিদ বুলু নামে একজনের সঙ্গে বিয়ে হয়ে। দ্বিতীয়পক্ষের স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়িতে একমাত্র ছেলে রাসেল মোল্লাকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বৃদ্ধা। রাসেল ২০ বছর ধরে নেশাগ্রস্থ ছিল। ঘটনার দিন সকালে পাশের একটি দোকান থেকে চা এনে ছেলেকে খাওয়ান তিনি। এরপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল জানান, বাগেরহাট শহরের বাসাবাটি পশ্চিম এলাকার মৃত শাহজাহান মোল্লার মাদকাসক্ত ছেলে মায়ের কাছে কয়েক দিন ধরে মোবাইল কিনে দেওয়ার বাইনা করে। মা তাকে মোবাইল কিনে না দিয়ে তার বোনকে একটি মোবাইল কিনে দেয়। এতে রাসেল মোল্লা মায়ের প্রতি আরও ক্ষিপ্ত হয়। এই ঘটনার জেরে রবিবার সকালে রাসেল তার মা রাবেয়া বেগমকে (৬০) গলাকেটে হত্যা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহাতাব উদ্দিন জানিয়েছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড