জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি চর থেকে ছয় আরোহীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের প্রজাপতির চর থেকে উদ্ধার করা হয়। এদিকে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে একটি নৌকা হলকারচর উদ্দেশে যাত্রা করে। নৌকাটি বাহাদুরাবাদ নৌ থানার সন্নিকটে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ১৯ জনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। তবে বৈরী আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে সকালে পুনরায় অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরের প্রজাপতির চর থেকে ছয়জনকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে একটি নৌকা হলকারচর উদ্দেশে যাত্রা করে। নৌকাটি বাহাদুরাবাদ নৌ থানার সন্নিকটে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ১৯ জনকে উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক খান।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নৌ থানা পুলিশ এবং দেওয়ানগঞ্জ থানা পুলিশ এ পর্যন্ত ১৯জনকে উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে ওই নৌকায় হয়তো ৩০জন যাত্রী ছিল। রাত ১২টা নাগাদ উদ্ধার অভিযান চলছিল বলে তিনি জানিয়েছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড