ঢাকা: যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীরে সফল অস্ত্রপচার হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম।
এক সংবাদ বিজ্ঞতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে (পিত্তথলী) অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অপারেশেনের একদিন পর প্রধানমন্ত্রী ‘প্যালেস অব রেসিডেন্ট’ এ ফিরে আসেন।
চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড