স্টাফ রিপোর্ট : নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতত ও পিটিয়ে জখমের দায়ে অভিযুক্ত কাশিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৫।
কাশিম উদ্দিন উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত কাশিম উদ্দিনের ইসলামি শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মারধর শুরু করেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে জখম করেন কাশিম। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় মঙ্গলবার রাতে কাশিমকে গ্রেফতার করা হয়।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড