নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড