রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গোল্ডেন লাইন পরিবহনের নিহত চালকের নাম বাচ্চু শেখ (৪৮)। তার বাবার নাম মোনছের শেখ। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে । ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
রাত ১টার সময় বিষয়টি নিশ্চিত করেছে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায় নি।
যাত্রীদের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালিবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামি হানিফ পরিবহন ও বিপরিত দিক থেকে আসা উত্তরবঙ্গ গামি অথাৎ রংপুর বা দিনাজপুর গামি গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত বারোজন আহত হয়।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালি হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে যানজট পরিস্থিথি স্বাভাবিক রয়েছে।
অপর প্রশ্নের জবাবে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিকধারণা ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড