
রাজশাহীতে পুলিশের গুলিতে আহত মাদক ব্যবসায়ী আবদুল মালেকের মৃত্যু হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুল মালেক (৩৫) চারঘাট উপজেলার মুক্তারপুর দফাদারপাড়া গ্রামের মিনসার আলীর ছেলে।
এর আগে গত শুক্রবার ফেনসিডিল চোরাচালানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের গুলিতে আহত হন মালেক।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন জানান, শুক্রবার রাতে ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে মুক্তারপুর এলাকায় অভিযানে যান ডিবি পুলিশ সদস্যরা।
এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী রামদা নিয়ে পুলিশকে আক্রমণ করে। আত্মরক্ষায় পুলিশ গুলি করলে মালেক গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল ও তিনটি রামদা উদ্ধার করা হয়। ১১টি মামলার আসামি মালেককে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতেই তার চিকিৎসা চলছিল।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মালেক মারা যান। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড