প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০১৯, ১২:২৩ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলাকারী দুই যুবক আটক

লিয়াকত হোসেন রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাত করে ছিনতাই চেষ্টায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর মির্জাপুর এলাকার আবদুল আজিজের ছেলে অনিক মাহমুদ বনি (২৬)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিস্কৃত ছাত্রলীগ নেতা। এই এলাকার মোস্তাকিনের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু (২৮)। মিঠু পেশায় রং মিস্ত্রি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, তাদের হামলায় আহত শিক্ষার্থী ফিরোজ আনাম গ্রেফতারকৃতদের শনাক্ত করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতায় এর সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে তারা।
শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে মাঠে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা ও ঠিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড