ঢাকাই চলচ্চিত্রের সুপার খলঅভিনেতা মিশা সওদাগর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতিও তিনি। এবার বাংলাদেশ শিল্পী ঐক্যজোট থেকে আজীবন সদস্যপদ দেয়া হলো তাকে।
শনিবার এফডিসিতে ‘অন্ধকার জগত’ নামে একটি ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে মিশ সওদাগরকে এ সদস্য পদ দেন। এসময় উপস্থিত ছিলেন শিল্পী ঐক্য জোটের সভাপতি ডিএ তায়েব, সাধারণ সম্পাদক জিএম সৈকত, চলচ্চিত্র পরিবারের আহবায়ক ও প্রবীণ অভিনেতা ফারুক, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।
শিল্পী ঐক্য জোট থেকে আজীবন সদস্যপদ গ্রহণের পর মিশা সওদাগর বলেন, 'আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। আরেক সংগঠন শিল্পী ঐক্য জোট থেকে আজীবন সদস্যপদ পেলাম। এ জন্য আমি কৃতজ্ঞ। শিল্পী ঐক্যজোট শিল্পীদের নিয়ে কাজ করে। শিল্পীদের কল্যাণে পাশে দাঁড়ায়। আমি চেষ্টা করবো সংগঠনটির সকল ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে নিজে সম্পৃক্ত থাকতে। আমার শিল্পী সমিতিও শিল্পী ঐক্য জোটের সঙ্গে আছে।'
এ সময় চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ সোহেল রানা, আনোয়ারা, খালেদা আক্তার কল্পনা, সুজাতা, মায়া ঘোষকেও আজীবন সদস্য পদ দেয়া হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড