মাদারীপুরের রাজৈরে এয়াকুব(৩৫) শেখ নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে । রবিবার সকালে উপজেলার সুন্দীকুরি গ্রামের রাস্তার পাশে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ থেকে বেশ কিছুদূরে তার ব্যবহ্রত মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্যান্ডেল পড়ে ছিল। তার মুখ মণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে ।
নিহতের প্রথম স্ত্রী ফাতেমা জানান, এয়াকুব শনিবার রাতে মোবাইল ফোনে ২য় স্ত্রী পিংকির সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে বাড়ি ফেরেনি। রবিবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিল।
ওসি মোঃ শাজাহান মিয়া জানান, লাশের অবস্থান দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছে দুঘর্টনায় কবলিত হয়ে মারা গেছে। তারপরেও লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড