মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে সাবেক ইউপি সদস্য যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কদমবাড়ীর ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, যুধিষ্টির বসু বুধবার বিকালে একই ইউনিয়ের দীঘিরপাড় গ্রামে কবি গান শুনতে যান। সেখান থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে বাড়ির পাশে মুরগির খামার দেখতে যান। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে স্বামীকে ঘরে না দেখে খোঁজাখুজি শুরু করেন তার স্ত্রী। পরে মুরগির খামারের পাশে তার লাশ পাওয়া যায়।
যুধিষ্টির বসুর বড় ছেলে রনি বসু বলেন, ‘জেঠা (চাচা) যতিশ বসু, সতিশ বসু, পাচু বসুদের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে আমাদের মামলা চলে আসছিল। মামলার রায় আমাদের পক্ষে আসায় যতিশ বসু গঙরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারাই এ ঘটনা ঘটাতে পারে।’
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড