বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নির্মাতা রায়হান মুজিব হাসপাতালে। নব্বই দশকে শাবানা-জসিম-আলমগীর-সোহেল চৌধুরী-সুনেত্রা-মান্না-রাজিবকে নিয়ে একের পর বানিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। চলচ্চিত্রের জনপ্রিয়তা তার নামকেও পরিচিত করে তোলে ঘরে ঘরে।
এক সময়ের ব্যস্ত নির্মাতা এখন হাসপাতালের বেডে। জানা গেছে, গল ব্লাডারের সমস্যা নিয়ে মুজিব রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে গ্যাস্ট্রোলজি বিভাগের প্রফেসর ডা. মহিবুর রহমানের অধীনে চিকিৎসাধীন। সেখানে তিনি লিফটের ৯ এর ৪ নং বেডে শয্যাশায়ী।
রায়হান মুজিব সর্বশেষ ‘জগৎ সংসার’ (২০১০) ছবি দর্শকদের উপহার দেন। জ্যামস গ্রুপের প্রযোজনায় তার অধিকাংশ ছবি নির্মিত। শুরুটা তিনি করেছিলেন অ্যাকশন তারকা জসিমকে নিয়ে। তাকে নিয়ে ‘হিরো’ করে প্রথম ছবিতেই সাড়া ফেলেন। এরপর একে একে করেন ‘ভাইজান’, ‘কাজের বেটি রহিমা’, ‘অগ্নিপুরুষ’, ‘আত্ম অহংকার’, ‘প্রেম প্রীতি’, ‘রাজা গুণ্ডা’, ‘আখেরি মুকাবিলা’, ‘হিংসার আগুন’, ‘তেজী সন্তান’ প্রভৃতি।
হাসপাতলের বেডে শয্যাশায়ী রায়হান মুজিব বলেন, 'অনেকদিন ধরেই গল ব্লাডারে সমস্যা হচ্ছিল। এটি যে বড় সমস্যা সৃষ্টি করেছে সেটা বুঝতে পারি নি। কতদিন হাসপাতালে থাকতে হয় সেটা এখনও বলতে পারছি না। তারা বলছে এখন আমার পর্যবেক্ষণ চলছে। অবস্থা বুঝে ছয় মাস পর অপারেশানে যাবে। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নাই।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড