পিএসজি ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আর এরই মধ্যে রিয়ালে চার বছর কাটানো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো জানালেন, রিয়াল মাদ্রিদের উচিত নেইমারকে দলে টানা।
স্পেনের দৈনিক মার্কাকে রোনালদো বলেন, "নেইমার একজন দুর্দান্ত খেলোয়াড়। কয়েক বছরের মধ্যে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে এবং রিয়ালের সেরাটাই প্রয়োজন।"
তবে নেইমারের রিয়ালে আসার গুঞ্জনের ব্যাপারে রোনালদো জানান, এ ব্যাপারে তার সাবেক ক্লাবের কোনো প্রতিনিধির কাছ থেকে কিছু শোনেননি তিনি।
তিনি বলেন "রিয়াল মাদ্রিদের কোনো অফিসিয়াল প্রতিনিধিকে আমি নেইমারের ব্যাপারে কিছু বলতে শুনিনি। তাদের যে খেলোয়াড় আছে, সেটা নিয়েই তাদের ভাবা উচিত। এটা মাদ্রিদের জন্য কঠিন বছর। তাদের এগিয়ে চলে শেষটা ভালো করতে হবে।"
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড