জীবন নিউজ ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে মিয়ানামার নিরাপত্তা বাহিনী। এ দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের সদস্য। এ কারণে জোটটির চলমান ৩১তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সম্মেলন উপলক্ষে ঘোষণা পত্রের যে খসড়া প্রস্তুত করা হয়েছে। তাতে রোহিঙ্গা ইস্যুটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের এ সম্মেলন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সম্মেলনের ঘোষণাপত্রে একটি অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। একই সঙ্গে ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠী কর্তৃক ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া ও উত্তর রাখাইনে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের নির্যাতিত হওয়া, তাদের নিজ ঘরবাড়িতে পুনর্বাসন করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে। আর ঘোষণাপত্রের খসড়ায় ‘উত্তর রাখাইন’-এ ক্ষতিগ্রস্ত বলতে কাদের বোঝানো হয়েছে তাও সুনির্দিষ্ট করা হয়নি। সেখানকার বর্তমান অবস্থার বর্ণনাও উল্লেখ করা হয়নি। রোহিঙ্গাদের অবস্থার কোনো কথাও তুলে ধরা হয়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিকভাবে আলোচনায় না আনার জন্য ইতিপূর্বে যে অনুরোধ জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই বিষয়টি এড়িয়ে যাচ্ছে আসিয়ান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড