সুমন শাহ্ : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি কমল সরকার (৫৫), পিতা- মৃত সুকুমার সরকার, গ্রাম- নারায়নগিরি, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙ্গামাটি’কে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন এলাকা হতে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার নথি অনুযায়ী জানা যায় যে, ধৃত আসামি বিগত ২০০৭ সালে যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিনসহ গ্রেফতার হয়। তৎকালীন সময়ে সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) এলাকায় সশস্ত্র কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানায়ায়। গ্রেফতারের পর জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড