লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাদল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। সদরে অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ।
অভিযান চলাকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। একইভাবে জেলার অন্য ৫টি থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ।
তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বাসস’কে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড