লামায় ২৮ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ লামা বাজার হতে হাতেনাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সাইফুল ইসলাম (১৯), মেহেদি হাসান ফাহিম (১৬)। এসময় লামা বাজার পাড়ার বাসিন্দা আব্দুল গফুর এর ছেলে হাবিব (১৮) নামে একজন পালিয়ে যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, মোটর সাইকেল করে তিন জন লামা বাজার হতে সুয়ালক রোড হয়ে দিয়ে যাওয়ার সময় বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে পুলিশ তাদের সন্দেহবশত গতিরোধ করে। এসময় পুলিশ তাদের শরীর তল্লাশি করে ২৮পিস ইয়াবা উদ্ধার করে।
লামা থানা পুলিশের এসআই ইকবাল মনির জানান, আমরা বাজারে ডিউটিরত ছিলাম। সন্দেহের বশত মোটর সাইকেল আটক করে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে ইয়াবা পাওয়া যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড