অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ লাভ করেছে বাংলাদেশের আরও দুই কারখানা।
এর মাধ্যমে টেকসই উন্নয়ন যাত্রায় আরেকটি মাইলফলক অর্জন করলো বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড হলো পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি।
নতুন এ দু’টি কারখানা যুক্ত হওয়ায় বর্তমানে দেশে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৬৩ টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১১টি প্লাটিনাম এবং ১৩৩টি গোল্ড সনদপ্রাপ্ত। নতুনভাবে সনদ পাওয়া কারখানাগুলো হলো এ.জি. ড্রেসেস লিমিটেড এবং ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড।
এছাড়া বাংলাদেশ এখন বৈশ্বিকভাবে সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬৮টির অবস্থান ধরে রেখেছে, যা সবুজ শিল্পায়নে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করেছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, এ অর্জন বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা ও দৃঢ়তার প্রমাণ।
তিনি বলেন, ‘সবুজ ভবন ও টেকসই কার্যক্রমে বিনিয়োগের মাধ্যমে তারা শুধু পরিবেশগত প্রভাব কমাচ্ছেন না বরং দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো এবং একটি দায়িত্বশীল ও দূরদর্শী পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনামকেও সুদৃঢ় করছেন।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রুবেল বলেন, তাদের এই প্রতিশ্রুতি নিশ্চিত করছে যে আমাদের শিল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকবে, উদীয়মান টেকসই বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণ ও অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড