পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছে তারকা ক্রিকেটাররা। এই লড়াইয়ে বোলিংয়ে দাপট দেখালেন বিসিবির উত্তরাঞ্চলের শফিউল ও পূর্বাঞ্চলের তাইজুল ইসলাম। তাদের উভয়ের শিকার পাঁচটি করে উইকেট। তবে কোন তারকা ক্রিকেটারের ব্যাট থেকে টুর্নামেন্টের প্রথম দিন তেমন কোন রান আসেনি।
বিসিএলের নতুন আসরের প্রথম দিনে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ২১৩ রানে অল-আউট মধ্যাঞ্চল। দলের হয়ে একমাত্র ফিফটি করেছেন সাইফ হাসান। এছাড়া তাইবুর ৪৬ ও সৌম্য সরকার ২৯ রান ছাড়া তেমন কোন স্কোর কেউ করতে পারেননি। বোলিংয়ে পূর্বাঞ্চলের হয়ে তাইজুল ৫৮ রানে নেন ৫ উইকেট, আবু জায়েদের শিকার হয় ২ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এনিয়ে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করলেন ২২বার।
এরপর শেষ বিকেলে মাঠে নামেন পূর্বাঞ্চলের তামিম ইকবাল ও পিনাক ঘোষ। কিন্তু দুই বল খেলা হতেই আলোক স্বল্পতায় দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।
মধ্যাঞ্চল: ৭৫.১ ওভারে ২১৩/১০ (সাইফ ৫৮, সৌম্য ২৯, শান্ত ১০, রকিবুল ৪, মিঠুন ৩, তাইবুর ৪৬, শুভাগত ৩, সোহরাওয়ার্দী ৩১, শহিদুল ৪, মুস্তাফিজ ২, মুকিদুল ০*; আবু জায়েদ ২/৩৮, নাঈম ২/৪২, হাসান ১/৩৪, তাইজুল ৫/৫৮)।
এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ অঞ্চলের হয়ে চলতি মৌসুমের সেঞ্চুরি করেছেন ফজলে রাব্বি। তার এই সেঞ্চুরির পরও স্বস্তিতে নেই তার দল। প্রথম ইনিংসে ২৬২ রানে অল-আউট হয় তারা। এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারকা-খ্যাত ক্রিকেটারেরা। তবে বোলিংয়ে সাফল্য পেয়েছেন শফিউল ইসলাম। ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারায় উত্তরাঞ্চল।
দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস: ৬৭.৪ ওভারে ২৬২/১০ (শাহরিয়ার নাফীস ০, এনামুল হক ১০, ফজলে রাব্বি ১২৫, শামসুর রহমান ২৭, মাহমুদউল্লাহ ৩১, আল আমিন জুনিয়র ২, নুরুল হাসান ২৬, আব্দুর রাজ্জাক ১৭, কামরুল ইসলাম ১, শফিউল ইসলাম ১৬; আল আমিন ০*; তাসকিন ২/৩৩ , এবাদত ২/৫১, সুমন ৩/৬৭, সানজামুল ০/৪২, আরিফুল ২/৩০, নাইম ০/৫ ও তানবীর ১/৩১)।
উত্তরাঞ্চল: প্রথম ইনিংস: ১২ ওভারে ৪৬/৫ (লিটন ০, রনি ২৬*, জুনায়েদ ২, মিজানুর ০, নাইম ২, সানজামুল ১৬, তানবীর ০*; শফিউল ৫/৩০, আল আমিন ০/১৬, কামরুল ০/১)।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড