
বাগেরহাটের শরণখোলায় আগুনে ১২ দোকানঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- নাছির মোল্লা (হোটেল), বাবুল সিকদার (লন্ড্রি), মোবারেক বেপারি (লেপ-তোশকের দোকান), আ. হাকিম (হার্ডওয়্যার), পান্না খান (ওয়ার্কশপ), কমলেশ সেলুন ও বাবুল বড়াল (পর্যটক পরিবহন কাউন্টার)। আংশিক ক্ষতিগ্রস্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন (মুরগির দোকান), শ্যামল কর্মকার, খলিলুর রহমান (মুদি), সুজন (গ্যারেজ), আসাদ মিয়া (তেলের দোকান)।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু ও ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ভোরে মোবারেক বেপারির লেপ-তোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাজারের ১২টি বিভিন্ন দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
শরণখোলা ফায়ার স্টেশনের ইনচার্জ জলিল সিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড