
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মক্তবের পাশ থেকে ইতি আক্তার (৬) নামে এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামচর সাহেববাড়ি জামে মসজিদ মক্তবের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।ইতি ওই মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষাকেন্দ্রের শিশু শ্রেণির ছাত্রী এবং পৌরসভার বিরামচর এলাকার চটপট্টি বিক্রেতা আবদুস শহীদের মেয়ে।হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, বুধবার সকালে গণশিক্ষাকেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইতি। ওই দিন রাত ১০টার দিকে তার পরিবারের পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিরামচর এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।মরদেহের মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।এ ঘটনায় বিরামচর সাহেববাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন এবং মোয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড