চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউ.সি উচ্চ বিদ্যালয় মাঠে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহা হায়াত উদ্দৌলা।
বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা থাকা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিয়া, জেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব মোঃ আশরাফুল আলম রশিদ, জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আব্বায়ক এ কে আসগার, এরশাদ আলী বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ অন্যরা।
সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণের পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। শেষে মরহুর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড