ভারতের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাড়ির কাজ (হোমওয়ার্কের) দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এক নির্দেশে বিচারপতি কিরুবাকরণ জানিয়েছেন, ‘কোনও স্কুলেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের গণিত ও ভাষা ছাড়া অন্য কোনো বিষয় পড়তে বাধ্য করা যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যোগ হবে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান।’
বিচারপতি আরও জানান, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলোতে জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিলের (এনসিইআরটি) নির্দেশ মেনে চলতে হবে। সরকারি অনুমোদন না পাওয়া স্কুলগুলোকেও এ নিষেধাজ্ঞা মেনে চলতে হবে বলে রায়ে আরও বলা হয়। মঙ্গলবার দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজ্যের সংশ্লিষ্ট সরকারকে স্কুলের পাঠদানের মান সম্পর্কে প্রকৃত তথ্য সংগ্রহের জন্য ফ্লাইং স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, ‘শিশুরা ভারোত্তলক (ওয়েটলিফটার) নন। স্কুলের ব্যাগও বস্তা নয়।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড