কামরুল ইসলাম: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ১৩ ই অক্টোবর সন্ধ্যায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। পূজনীয় বিক্ষুরসংঘে ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এই প্রবারণা তিথি। এই দিকে আগামী কাল থেকে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুরু হয়েছে পবিত্র কঠিন চীবর দান উৎসব। প্রবারণা পূর্ণিমার দিনে প্রভাতফেরি, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিন্ডদান, শীল গ্রহন ও প্রদীপপূজা পালন করা হয়। দিনের শেষে সন্ধ্যায় ছিল তিথির মূল আকর্ষণ ফানুস উড়নো উৎসব। বিকেল ৪টায় এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন চেঁদিরপুনি নন্দনকানন বিহার পূর্ণ নির্মাণ কমিটি সাংগঠনিক সম্পাদক ও আধুনগর ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি অসীম বড়–য়া। বিহার অধ্যক্ষ বিনয়শীল জ্যোতিপাল স্থবিরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার মাদক ও সন্ত্রাশবাদীর জমদূগত লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জহির উদ্দিন। প্রধান অথিতি ছিলেন আধুনগর ইউপি বার বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব মিয়া। গ্রাম প্রতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বাবু রতসেন বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম প্রতিরক্ষা পরিষদের ভাইস চেয়ারম্যান শিক্ষক দীপু কুমার বড়–য়া, চেয়ারম্যান সন্তোষ বড়–য়া, যগ্ম সম্পাদক ত্রিদীপ বড়ুয়া, শিক্ষক রাখাল চন্দ্র বড়–য়া, সমদত্ত বড়–য়া, বিহার নির্মাণ কার্যকরী সভাপতি জোস্নাময় বড়–য়া, সুজিব বড়–য়া, চেঁদিনপূনি গ্রাম প্রতিরক্ষা পরিষদ সভাপতি বাবু সুগতসেবক বড়–য়া, বিহার কমিটির সভাপতি অশোক বড়–য়া।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড