বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংবাদ সংগ্রহের সময় বাধার প্রতিবাদে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। বৃহস্পতিবার বিকালে উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকায় পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের পিএস আমিনুর রহমান।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কয়েকজন কর্মচারী বাধার শিকার হন বিশ্ববিদ্যালয়ের কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক, যা মোটেই কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ক্যাম্পাসে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধও জানান সাংবাদিক নেতারা।
প্রসঙ্গত, এর আগেও একটি জাতীয় দৈনিকের একজন সাংবাদিককে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড