অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন প্রশ্ন তুলে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু বিএনপি মনে করে, সংস্কার চলমান প্রক্রিয়া।
সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টাও চলছে। দেশের এই অবস্থায় গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না। কেননা আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যাকারী। গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ।
সাংবাদিকতায় বস্তুনিষ্টতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ভিন্নমত থাকতেই পারে। তবে সাংবাদিকতা দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে তা দেড় দশকে মানুষ টের পেয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড