কামরুল ইসলাম: চট্টগ্রাম জেলার শেষ সিমান্ত লোহাগাড়া থানা। এ থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে রাত দিন পরিশ্রম করে যচ্ছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক অসি তদন্ত জহির উদ্দিন সহ জহির উদ্দিনের নের্তৃত্বে কয়েকজন সাহসীক পুলিশ অফিসার। দু’দিন অভিজানের এক পলাতক আসামীসহ ৭০ বোতল চোলাইমদ নিয়ে এক মহিলাকে আটক করে। এ বিষয়ে জানা যায়, লোহাগাড়া থানার সাহসীক এস আই সফিউল এর নেতৃত্বে পশ্চিম আমিরাবাদ খইয়ারকুল গ্রামের আরফাতকে আটক করে। আরফাত একজন সাজা প্রাপ্ত আসামী। মঙ্গলবার রাতে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান রসূলবাদ পাড়া এলাকা হতে ৭০ বোতল চোলাই মদ নিয়ে রৌশন আরা (৪০) নামের এক মহিলাকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক অসি তদন্ত মো: জহির উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন। আটককৃত রৌশন আরা বেগম আব্দুর রাজ্জাকের স্ত্রী। অসি তদন্ত সূত্র মতে আরো জানা যায়, সঠিক তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই অক্টোবর সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় অসি তদন্ত জহির উদ্দিন এর নেতৃত্বে এস আই পার্থ সারতী, এস আই আব্দুল হালিম জহিরুল ইসলাম সহ একটি পুলিশ টিম উল্লেখিত এলাকায় অভিজান চালিয়ে ৭০ বোতল চোলাই মদ সহ এক রৌশন আরা বেগমকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে লোহাগাড়া থানার অসি তদন্ত আরো বলেন, সঠিক তদন্ত ও চিরণী অভিজানের মধ্য দিয়ে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীসহ অসমাজিক কর্মকান্ডে যারা জড়িত রয়েছে, তাদের হাত যতই লম্বা হোক অথবা তারা যেখানে থাক; তাদেরকে খুজে খুজে বের করা হবে। লোহাগাড়া থানায় হয়ত বা আমি থাকব আর না হয় সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা থাকবে। আমি সন্ত্রাস মাদক ব্যবসা সহ সকল অসমাজিক কর্মকান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই থানায় দায়িত্ব নিয়েছি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড