
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাসিন্দা সাংবাদিক মোঃ ফারুকুল ইসলামকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছে কথিত সূফী সাধক রুবিনা আক্তার সোনিয়া ও তার স্বামী ওহাব রানা। মোঃ ফারুকুল ইসলাম দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি’র সোনারগাঁ শাখার সভাপতি। এছাড়াও তিনি একজন ব্যবসায়ী। সূত্রে জানা যায়, হুমকিদাতা কথিত সূফী সাধক রুবিনা আক্তার সোনিয়া ও তার স্বামী ওহাব সাংবাদিক ফারুকুল ইসলামের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। প্রায় ১ বছর আগের থেকে রুবিনা আক্তার সোনিয়া নিজেকে সুফী সাধক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে ধোকা দিয়ে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়। তার এই সকল কার্যকলাপের বিরুদ্ধে গত কয়েকদিন আগে দৈনিক রুদ্র বার্তা এবং বিভিন্ন অনলাইন মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়। আর এই সংবাদ প্রকাশের জেরে তাদের সাথে সাংবাদিক ফারুকুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়। তারা এলাকার বিভিন্ন লোকজনের নিকট বলাবলি করে যে, সাংবাদিক ফারুকুল ইসলাম এই সংবাদ প্রকাশে সহযোগিতা করেছে, সাংবাদিক ফারুকুলকে এটার মাসুল দিতে হয়ে। পরবর্তীতে গত ১৩-০৬-২০১৮ইং তারিখ বেলা ১২.০৬ মিনিটে ০১৯২৯-৩৯৬৬৩৫ নাম্বারে ফোন করে সাংবাদিক ফারুকুলকে দোষারোপ করে এবং ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয় এই বলে যে, তার নামে মিথ্যা চাঁদাবাজীর দিয়ে মান-সম্মান ক্ষুন্ন করবে। তারা মোবাইল ফোনে আরো বলে যে, সাংবাদিককে এলাকাছাড়া করে ছাড়বে। উক্ত ঘটনায় সোনারগাঁ থানায় একটি ১৩-০৬-২০১৮ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং ৫২৫।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড