বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান আগের তুলনায় বেশ ভালো আছেন। সদ্য লীলাবতী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছেন তিনি। সম্প্রতি নিজের ওপর হামলা নিয়ে কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই নিজের সিনেমার প্রচারও সেরে ফেলেছেন সাইফ আলি খান।
নবাব পরিবার ক্রমশ ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। আর তাই গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরলেন সাইফপত্নী কারিনা কাপুর খান। বন্দি হলেন ফটোসাংবাদিদের ক্যামেরায়। মেকআপ ভ্যানে ঢুকছেন অভিনেত্রী— সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্ত-অনুরাগী থেকে সহ-অভিনেতা— প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে।
ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাবপত্নী ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়ান। পতৌদি নবাব পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাদের। এরপর মেকআপ ভ্যানে উঠে চলে যান। এদিনও কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।
উল্লেখ্য, ১৫ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের কথা অনুযায়ী— অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ কারিনার চিৎকার শুনতে পাননি। পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ। তিনি কারিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা কর না, আমি ঠিক আছি, আমি মরব না।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড