আইসিসির কাছে তথ্য গোপনের দায়ে ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এই জাদুকরী অল-রাউন্ডারের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। কেউ শাস্তির পক্ষে আবার কেউ বিপক্ষে মত দিচ্ছেন। শাস্তির পক্ষে মত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শুধু পক্ষেই নন তিনি; সাকিবের আরও বড় শাস্তি হওয়ার উচিত ছিল- মন্তব্য করে যেন আগুনে ঘি ঢেলেছেন তিনি। স্বভাবতই সাকিবভক্তরা চটে গেছেন ভনের ওপর। ভনও ঝগড়া চালিয়ে যাচ্ছেন সমানতালে। একপর্যায়ে নিজের অবস্থান পরিস্কার করে আরেকটি টুইট করেছেন। এতেও কাজ হচ্ছে না।
জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে আইসিসি সাকিবকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পর ভন টুইটারে লিখেন, 'সাকিব আল হাসান যে শাস্তিই পাক না কেন, কোনো সমবেদনা নেই। এ যুগে খেলোয়াড়েরা কী করতে পারবে আর কী পারবে না, তা সব সময়ই বলা হয়। এবং তাদের কী কী জানাতে হবে, সেটাও বলা হয়। দুই বছর পর্যাপ্ত না। আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল।'
এতেই কাজ হয়। টুইটারে ভনের বক্তব্যের প্রতিবাদ শুরু করেন সাকিব আল হাসানের ভক্তরা। ভনের পোস্টের কমেন্টবক্স ফুলেফেঁপে উঠতে থাকে। যাতে গালির পাশাপাশি ছিল যৌক্তিক সমালোচনাও। যেমন এক ভক্ত ভনকে উদ্দেশ্য করে লিখেছেন, 'আগে সাকিবের সমপর্যায়ে এসো'। তার জবাবে ভন আবার লিখেছেন, 'আমি গড়পড়তা ক্রিকেটার ছিলাম তা মেনে নিচ্ছি। কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিলাম না।' তাহসিন নামে একজন লিখেছেন, 'তোমাকে তো ক্রিকেটার বলে মনে হয় না। প্রথমবার এমন একজনকে দেখলাম! তুমি একটা আগাছা ... (প্রকাশযোগ্য নয়) ছাড়া আর কিছুই না!'
এর জবাবে ভন লিখেছেন, 'তাহসিন, আমি অনুমান করছি, ... (প্রকাশযোগ্য নয়) শব্দটির মানে হলো এমন একজন ব্যক্তি, যে দুর্নীতির সঙ্গে আপোষ করে না।' এরপর আরেকটি টুইটে নিজের অবস্থান নিয়ে ভন লিখেন, 'যারা গালাগালি করছেন তাদের প্রতি বলছি, দুর্নীতির প্রতি আমি সবসময় জিরো টলারেন্স অবস্থানে থাকি। কোন দলে খেলছেন, সেটি কোনো বিষয় না। এখন ক্রিকেটাররা জানে কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না। তারা আরও জানে, তেমন কিছু হলেই জানাতে হবে। সেটি না করার পরিণতিও তারা জানে।' এর জবাবে অবশ্য এক সাকিবভক্ত ফিক্সিংয়ে জড়িত ইংলিশ ক্রিকেটারদের নিউজের লিংক দিয়ে দেন এবং লিখেন, 'সাকিব ফিক্সার নয়; সে একটা ভুল করেছে'।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড