সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত জাকিরের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
শুক্রবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতা গ্রামের জালাল মোল্যার নেতৃত্বাধীন গণঘেরের বেতনা নদীর বেড়িবাঁধের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত আলির ছেলে জাকির হোসেনকে (৪০) পুলিশ আটক করে দু’দিন আগে। তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে পুলিশ ভোররাতে তার অস্ত্রভাণ্ডারে তল্লাশিতে যায়। এ সময় তারা দামারপোতা গণঘেরের পাশে বেতনা নদীর বেড়িবাঁধের উপর পৌঁছালে জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ পরিদর্শক আরও জানান, তার বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতির ১৩টি মামলা রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড