সোনারগাঁও প্রতিনিধি : দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়াসহ ইজতেমা মাঠ দখলের পাঁয়তারার অভিযোগ করে সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওলামা পরিষদ, সর্বস্তরের তৌহিদী জনতা ও তাবলীগের সাথী ভাইদের ব্যনারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার পূর্বপাশে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন উপস্থিত নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা মহাসড়ক অবরোধ করবো। এ সময় তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান বক্তারা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড