খেলাধুলা ডেস্ক : নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। এর তাদেরকে এক কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বিশ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।
সাফজয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাক ড. মুহাম্মদ ইউনূস। সেসব তিনি ফুটবলারদের নানা অসুবিধার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবার ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করলো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড