সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেও গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায় মেনে নিতে পারেননি অনেকে। খেলোয়াড়রা যেমন মানতে পারেননি তেমনি দর্শকরাও। বাংলাদেশের ফুটবলে গেল কয়েক বছর কেবল ভাটাই চলছে। জোয়ারের সন্ধান ওই সাফ চ্যাম্পিয়নসশিপ যা একটু দিয়েছিল। ফাইনাল খেলার ও জেতার স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। কিন্তু বিদায় নিতে হয়ে গ্রুপ পর্বে। এবার আবার লাওস পরীক্ষা দিয়ে ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করছে বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। সন্ধ্যা সাড়ে ছ'টায় মুখোমুখি হবে বাংলাদেশ-লাওস। শক্তির বিচারে লাওসই বাংলাদেশের থেকে এগিয়ে। তাদের র্যাংকিং ১৭৯। আর বাংলাদেশ ১৯৩। খুব বেশি ফারাক অবশ্য নেই। আর তাই সিলেটে জমতে পারে ভালো এক লড়াই। অবশ্য ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারলে সাদ-সুফিলদেরই এগিয়ে থাকার কথা।
গ্রুপ 'বি'তে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। একটি লাওস, অন্যটি ফিলিপাইনের বিপক্ষে। শক্তির দিক থেকে ফিলিপাইনের থেকে লাওসই সহজ প্রতিপক্ষ। র্যাংকিংয়ে অবশ্য দু'দলই এগিয়ে বাংলাদেশের থেকে। এছাড়া লাওস ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করছে বাংলাদেশ। আর তাই জয় ভিন্ন কিছু ভাবছে না দল এবং কোচ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচকেই লক্ষ্য ধরতে হবে বাংলাদেশের। বাংলাদেশ কোচ জেমি ডে সেদিকেই নজর দিচ্ছেন।
তবে ম্যাচটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ কোচ। বাংলাদেশের চিন্তার বিষয় অবশ্য সদ্য শেষ হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। মাত্র ক'দিন আগে ঘরের মাঠে হারের ধকল সামলে উঠতে পারবে তো দল। নাকি এবারও সাফের মতো দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ দুঃস্বপ্নের মতো কাটবে। কোচ অবশ্য নতুন শুরুর আগে পুরনো চিন্তা মাথায় আনতে চান না। কিন্তু মাঠে যারা খেলবেন তারা যদি লাওসের বিপক্ষে মানসিক শক্তি দেখাকে পারেন তবে জয় পাওয়া অসম্ভব না লাল-সবুজের প্রতিনিধিদের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড