আলমাস হোসেনঃ ঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী সবজি বিক্রেতা গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পাঁচ বছরের ওই শিশুটি তার বাবা মায়ের সাথে ধামরাইয়ের ইসলামপুরে একটি বাড়িতে ভাড়া থাকতো। সোমবার রাতে তার বাবা মা পোশাক কারখানায় কাজে চলে গেলে প্রতিবেশী সবজি বিক্রেতা গোলাম মোস্তফা (৫০) ওই শিশুকে জোর পূর্বক তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে অসু¯’ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে বললে শিশুটির বাবা-মা গভীর রাতে ধামরাই থানায় ধর্ষণকারী গোলাম মোস্তফাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ ভোর রাতে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বা¯’্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।সোমবার ধামরাইয়ের আমবাগান এলাকায় চার শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পরে গতকাল আবারও অপর এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় ধামরাইয়ে ¯’ানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আসামীকে রিমান্ডের আবেদন করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।অন্যদিকে সাভারের ছায়াবিথি এলাকায় নিজের ১১ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জন্মদাতা পিতার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই শিশু তার বাবাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বা¯’্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড