যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে দেশের আনাচে কানাচে থাকা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুজে বের করে তাদের প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা সরকারিভাবে করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বচনী প্রতিশ্রুতি মোতাবেক জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সকলে মিলে সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। সবার আগে বাংলাদেশ এই মন্ত্রে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন এবং লৌহজং উপজেলা রানারআপ হয়। প্রতিযোগিতায় ৬টি উপজেলা এবং ২টি পৌরসভা অংশগ্রহণ করে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড