টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ সারিকা সাবরিন। শোবিজে এক দশকের ক্যারিয়ার তার। কিন্তু তাকে নিয়ে অভিযোগের শেষ নেই! ফোনে পাওয়া যায়না তাকে, শিডিউল দেয়ার পরও পরিচালকরা সময় মতো পাননা, মাঝে মাঝেই ডুব দেন, কোথায় যান কী করেন জানেন না কেউ! এ কারণে তার ওপর আস্থা হারান অনেকে।
এবার নিজের সেই 'ভুল' বুঝতে পারলেন সারিকা। উপলব্ধি করলেন ভুলগুলো। তাই পিছনের ঘটনা দূরে ঠেলে নতুন করে কাজ করবেন বলে জানালেন তিনি।
রোববার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন সারিকা। তার সূত্র ধরেই সমকাল অনলাইনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, 'জীবনে কী কঠিন সময় পার করছি তা কেবল আমিই জানি। অবস্থাটা আমি কাটিয়ে উঠেছি। আমার মেয়েরও স্কুলে দেয়ার সময় হয়েছে। তাকে স্কুলে পাঠাবো শিগগিরই। তার পর থেকেই নিয়মিত কাজ করবো।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড